spot_img

জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অবশ্যই পরুন

নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নিচ্ছেন। অন্যরা হলেন, দলের সেক্রেটারি জেনারেল ও মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

এদিন প্রধান উপদেষ্টা বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সঙ্গেও পৃথক বৈঠক করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় এনসিপি এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এ দুটি বৈঠকও যমুনায় হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

দেশের ইতিহাসে অন্যতম সফল ও সহিংসতাহীন একটি নির্বাচন উপহার দিতে পারায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। এ নির্বাচনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ