spot_img

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

অবশ্যই পরুন

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রার সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৭ আগস্ট) রাতে শাহবাগে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের কাছে এসে দুঃখ প্রকাশ করেন তিনি। ঘটনা তদন্তে আগামীকাল (বৃহস্পতিবার) কমিটি গঠন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

প্রকৌশল শিক্ষার্থীদের তিনটি মূল দাবির সঙ্গে আরেকটি দাবি রয়েছে রংপুরে একজন প্রকৌশলীকে আটকে রেখে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার।

এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, রংপুরে যে ঘটনা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আমি এখানে আসার আগে কথা বলেছি। সেখানে একটা জিডি হয়েছে। এই জিডির আসামিকে ধরার জন্য ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে কথা দিয়েছেন, যত দ্রুত সম্ভব আসামিকে গ্রেফতার করা হবে।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে ‘শিক্ষা’ দেয়ার হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তেহরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা...

এই বিভাগের অন্যান্য সংবাদ