spot_img

ভোটের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই: আসিফ নজরুল

অবশ্যই পরুন

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনও সুযোগ নেই। নির্ধারিত সময়েই ভোট সম্পন্নের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আসিফ নজরুল জানালেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি। এ কারণেই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে।

দুদক ও ইসির সংস্কারে যেসব সুপারিশ এসেছে, এ বিষয়ে দুয়েক মাসের মধ্যেই আইন প্রণয়ন হবে। আজ থেকেই এ নিয়ে কাজ শুরু হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

অর্থনীতির প্রকৃত চিত্র আড়াল করছে ইরান সরকার, অভিযোগ যুক্তরাষ্ট্রের

ইরানের অর্থনীতির প্রকৃত অবস্থা আড়াল করার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রফতানি আয় নিয়ে সরকারি কর্মকর্তাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ