spot_img

টাইগারদের নতুন বোলিং কোচ হলেন শন টেইট

অবশ্যই পরুন

অ্যাডামসের জায়গায় টাইগার বোলারদের দায়িত্ব সামলাবেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। শনিবার (১০ মে) মিরপুরে ক্রিকেটার ও কোচিং স্টাফরা অ্যাডামসকে ফুল দিয়ে বিদায় জানান।

বিসিবির জানিয়েছে, নতুন পেস বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইটের নাম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খেলোয়াড়ি জীবনে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলা টেইট ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। তিনি ২০২২ সালে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমে চিটাগং কিংস টেইটের অধীনে লিগ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে। তিনি তরুণ পেসারদের দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। টেইট এর আগে আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন।

সর্বশেষ সংবাদ

ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৬ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ