spot_img

ক্ষমতা যেন কেন্দ্রীভূত না হয়, তা সামনে রেখে এগুচ্ছে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

অবশ্যই পরুন

একজন ব্যক্তি প্রধানমন্ত্রী বা যাই হোক না কেন, তিনি যাতে আইনের উর্ধ্বে উঠে না যান এবং ক্ষমতা যাতে কেন্দ্রীভূত না হয়। এই বিষয়গুলোকে সামনে রেখেই ঐকমত্য কমিশন এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

বৃহস্পতিবার (৮ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ভাসানী জনশক্তি পার্টির নেতাদের সাথে বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রেখে দেশের পরিবর্তনের ধারার সূচনা করতে হবে। কাঠামোগত পরিবর্তনের মতো জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আগামীতে আর যাতে রাস্তায় নেমে তরুণ প্রজন্মকে জীবন দিতে না হয়।

এ সময় ভাসানী জনশক্তি পার্টির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সংস্কার মাধ্যমে একটি নতুন বাংলাদেশে বিনির্মাণ করতে চায় ভাসানী জনশক্তি পার্টি। জাতীয় বীরদের সম্মান প্রদর্শনসহ বেশ কিছু প্রস্তাব নিয়ে এসেছি।

সর্বশেষ সংবাদ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ