spot_img

দুর্দান্ত প্রত্যাবর্তনে ৯ গোলের থ্রিলার জিতে সেমিফাইনালে ম্যানইউ

অবশ্যই পরুন

উয়েফা ইউরোপা লিগে ফিরতি লেগের কোয়ার্টার ফাইনালে নাটকীয় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে লিওঁর বিপক্ষে ৫-৪ গোলের জয় পেয়েছে ইংলিশ ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে রেড ডেভিলস।

বল পজিশনে লিওঁ আধিপত্য করলেও আক্রমণে এগিয়ে থাকে দুই দলই। প্রথমার্ধের ১০ মিনিটে ম্যানুয়েল উগার্তের গোলে ডেডলক ভাঙার পর ইনজুরি টাইমে দিয়োগো দালোতের ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিরতির পর ৬ মিনিটের ব্যবধানে (৭১ ও ৭৭ মিনিটে) দুই গোল আদায় করে দারুণভাবে ম্যাচে ফেরে লিওঁ। নির্ধারিত সময় শেষে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৪-৪ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখানে আরও দুই গোল করে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখে লিওঁ। ১০৪ মিনিটে শের্কির বাঁ পায়ের শটে এগিয়ে নেয়ার ৪ মিনিট পর সফল স্পটকিকে ব্যবধান বাড়ান লাকাজেত। ১১৪ মিনিটে সফল পেনাল্টি থেকে গোল আদায় করে ম্যানইউর আশা জাগিয়ে তোলেন ব্রুনো ফার্নান্দেজ। এরপর কোবি মাইনো ও ইনজুরি টাইমে হ্যরাই ম্যাগুয়েরের দারুণ ফিনিশিংয়ে জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের।

সর্বশেষ সংবাদ

গুরুত্বপূর্ণ শ্রমঘন ছয়টি শিল্প অঞ্চলে হাসপাতাল করা হবে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পর্যায়ক্রমে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

এই বিভাগের অন্যান্য সংবাদ