spot_img

মোদি বলেছেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে: পররাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

থাইল্যান্ডের ব্যাংককে ভারতের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক বৈঠক হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে নরেন্দ্র মোদি বলেছেন, তাদের সম্পর্ক বাংলাদেশ ও এ দেশের জনগণের সঙ্গে।’ অস্বস্তিকর বক্তব্য ভারত-বাংলাদেশ দুপক্ষকেই পরিহার করতে হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে ফেরাতে চূড়ান্ত আলোচনা না হলেও বিচারের আওতায় আনতে তাকে ফেরত চাওয়া হয়েছে।’

গাজা ইস্যুতে গতকালের ভাঙচুর ও লুটপাটের ঘটনা নিয়ে তিনি বলেন, ‘লুটপাট প্রতিবাদের ভাষা নয়, দেশের যারা অমঙ্গল চায় মূলত তারাই লুটপাট চালাচ্ছে।’

সর্বশেষ সংবাদ

সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী...

এই বিভাগের অন্যান্য সংবাদ