spot_img

নাম থাকছে ‘মঙ্গল শোভাযাত্রা’ই, দুদিনব্যাপী বৈশাখ আয়োজন

অবশ্যই পরুন

নাম পরিবর্তন হচ্ছে না মঙ্গল শোভাযাত্রার।একইসাথে, দুই দিনব্যাপী উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ।

সোমবার (২৪ মার্চ) সকালে, আসন্ন পহেলা বৈশাখের আয়োজন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বৈঠক হয়। বৈঠকে, পহেলা বৈশাখ উদযাপন ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন নিয়ে আলোচনা করেন অংশীজনরা।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী জানান, এবারের বর্ষবরণের শ্লোগান- নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। দুদিনব্যাপী নববর্ষের উৎসবে পহেলা বৈশাখের সাথে থাকছে চৈত্র সংক্রান্তির আয়োজনও।

তবে, মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তন নিয়ে বৈঠকে কোন আলোচনা হয়নি বলে জানিয়েছেন উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন। শনিবার (০৭ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ