spot_img

মানুষ বসবাসের মতো গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা!

অবশ্যই পরুন

মহাকাশ নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই। আর তাই তো দীর্ঘদিন ধরেই আরেকটি পৃথিবীর খোঁজ পেতে মহাকাশে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এবার ‘পৃথিবীর মতো বাসযোগ্য’ নতুন এক গ্রহের সন্ধান মিলেছে বলে খবর পাওয়া গেছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, ‘আকারে বড় হলেও নতুন গ্রহটি অনেকটাই আমাদের পৃথিবীর মতো। গ্রহটি আমাদের পৃথিবী থেকে মাত্র ২০ আলোকবর্ষ দূরে অবস্থিত। গ্রহটির নামকরণ করা হয়েছে এইচডি ২০৭৯৪ডি। নতুন এই গ্রহ পৃথিবীর ভরের ছয় গুণ।’ সেই গ্রহের পৃষ্ঠে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তথ্যমতে, ‘আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত এই সুপার আর্থে বহির্জাগতিক কোনো প্রাণের সম্ভাবনা থাকতে পারে।’ এ বিষয়ে বিজ্ঞানী মাইকেল ক্রেটগনিয়ার বলেন, ‘আমরা বেশ উচ্ছ্বসিত। কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে গ্রহটিতে ভবিষ্যতে কোনো অভিযান পরিচালনার সুযোগ আছে। পৃথিবী বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, সেখানে নতুন এই গ্রহ উপবৃত্তাকার পথ অনুসরণ করছে।’

প্রসঙ্গত, প্রথম এই গ্রহের সন্ধান মেলে ২০২২ সালে। দুই দশকের পুরনো তথ্য পরীক্ষা করে গ্রহটির অস্তিত্ব নিশ্চিত করা গেছে।

সর্বশেষ সংবাদ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে পৌঁছেছেন। সেখানে পৌঁছে রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে...

এই বিভাগের অন্যান্য সংবাদ