spot_img

আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার ২০০ মেট্রিক টন গম

অবশ্যই পরুন

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা থেকে ৫০ হাজার ২০০ টন গম কিনেছে অন্তর্বর্তী সরকার। গম নিয়ে এমভি ইলিপিডা জি আর নামে একটি জাহাজ এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়েছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে এসব গম কেনা হয়েছে। পুরো গমের মধ্যে ৩০ হাজার ১২০ টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

মৃত্যুর গুঞ্জনের মধ্যে ভিডিও বার্তা নেতানিয়াহুর

মৃত্যুর গুঞ্জনের মধ্যে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভিডিও বার্তা দিয়েছেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন।...

এই বিভাগের অন্যান্য সংবাদ