spot_img

মুসলিম দেশ কিরগিজস্তানে নিকাব নিষিদ্ধ

অবশ্যই পরুন

মুসলিম প্রধান দেশ কিরগিজস্তান এবার নিরাপত্তার স্বার্থে নিকাব পরিধান নিষিদ্ধ করেছে। এই আইন চলতি মাসের শুরু থেকে কার্যকর হয়েছে। নিকাব পরিধান করলে জরিমানা দিতে হবে ২৩০ ডলার।

দেশটির বিভিন্ন বিরোধী দল ও মানবাধিকার সংগঠন এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছে। তারা দাবি করছে, এই আইন মুসলিম নারীদের বিরুদ্ধে বৈষম্যমূলক এবং তাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে।

দেশটির বিশ্লেষকের মতে, দেশের নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিরগিজস্তান রাষ্ট্রীয়ভাবে ধর্মনিরপেক্ষ থাকলেও, সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় অনুশীলনের ওপর বিধিনিষেধ আরোপের প্রবণতা দেখা যাচ্ছে।

গত কয়েক বছর ধরে দেশটিতে নিকাব নিয়ে ব্যাপক বিতর্ক চলছিল। তবে শেষমেশ দেশটিতে নিকাব নিষিদ্ধ হলো। এর আগে মধ্য এশিয়ার একমাত্র দেশ হিসেবে কিরগিজস্তানে স্কুল ও সরকারি ভবনে নিকাব পরিধানে কোনো বিধিনিষেধ ছিল না।

সর্বশেষ সংবাদ

ইরান যুদ্ধ ‘যেকোনো উপায়ে খুব শিগগিরই’ শেষ করব : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই, যেকোনো উপায়ে’ শেষ হবে। তার হুঁশিয়ারি, তেহরানকে হয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ