spot_img

ট্রেন চালুর বিষয়ে দফায় দফায় সমঝোতা বৈঠক

অবশ্যই পরুন

সারা দেশে বন্ধ থাকা ট্রেন চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর নেতাদের নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে দফায় দফায় বৈঠক চলছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) এই সমঝোতা বৈঠকে শ্রমিকদের পক্ষে অংশ নিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস এবং রেলশ্রমিক দলের প্রতিনিধি ইমরুল কায়েস পলাশ।

অন্যদিকে সরকারের পক্ষে রয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ও রেলের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমুল ইসলাম।

রানিং স্টাফদের কর্মবিরতি এবং এর ফলে সারা দেশে ট্রেন চলাচল বন্ধের পরিপ্রেক্ষিতে এই বৈঠক আয়োজন করা হয়েছে। রানিং স্টাফদের প্রধান দাবি হলো, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা নিশ্চিত করা।

এর আগে, সোমবার দিবাগত রাত ১২টার পর কর্মবিরতির অংশ হিসেবে রানিং স্টাফরা শিডিউল অনুযায়ী ট্রেনগুলোতে কাজ করতে অস্বীকৃতি জানান। এর ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়তে পারেনি এবং সারা দেশে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

রানিং স্টাফদের মধ্যে ট্রেন চালক, গার্ড এবং টিকিট চেকারের মতো গুরুত্বপূর্ণ পদধারীরা অন্তর্ভুক্ত। কর্মবিরতির ফলে যাত্রীসাধারণ ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন।

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বকুল

স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, মানুষকে ডাক্তারের পেছনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ