spot_img

জানুয়ারির পর অবৈধ বিদেশিরা বাংলাদেশে থাকতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

আগে বাংলাদেশে ৪৯ হাজার ২২৬ জন অবৈধ বিদেশি থাকলেও এখন সংখ্যাটা ৩৩ হাজার ৬৪৮ জন। তারা ৩১ জানুয়ারির পর আর বাংলাদেশে অবৈধভাবে থাকতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা তাদের (অবৈধভাবে বসবাসকারীদের) সময়সীমা বেঁধে দিয়েছিলাম। নির্ধারিত সময় অতিবাহিত হলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এসব অবৈধ বিদেশিদের যারা কর্মসংস্থান করে দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ১৪ জানুয়ারি পর্যন্ত অবৈধভাবে বাস করা নাগরিকদের থেকে ১০ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

সর্বোচ্চ অর্থ বরাদ্দ, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ