spot_img

স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ১৮ কোটি মানুষের আমানত: ইসি আনোয়ারুল

অবশ্যই পরুন

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের দেশপ্রেম কমিটমেন্ট দেখে আমরা অভিভূত। তারা নির্ভেজাল গণতন্ত্র চায় এবং বলেছে ভালো নির্বাচন না হলে তারা আবারো আন্দোলনে নামবে।

তিনি আরও বলেন, জাতিকে ভালো এবং নির্ভেজাল ভোটার তালিকা উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ একটাই, সেটা মনকে ঠিক করা। উদ্দেশ্য মহৎ থাকলে চ্যালেঞ্জ কিছু না। আমানত খেয়ানতকারীর অবস্থান জাহান্নাম। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ১৮ কোটি মানুষের আমানত। এ আমানত রক্ষা করার দায়িত্ব সকলের।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প কর্তৃক আয়োজিত ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.মাহমুদুল হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।

সর্বশেষ সংবাদ

পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে একদল বিশেষজ্ঞের সঙ্গে মতবিনিময় করেছেন।...

এই বিভাগের অন্যান্য সংবাদ