spot_img

‘সোল ম্যান’ গায়ক স্যাম মুর মারা গেছেন

অবশ্যই পরুন

জনপ্রিয় গায়ক স্যাম মুর মারা গেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোরাল গ্যাবলসে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

ষাটের দশকে আরেক গায়ক ডেভের সঙ্গে গাইতেন স্যাম। সংগীতাঙ্গনে তাঁরা ‘স্যাম অ্যান্ড ডেভ’ নামে পরিচিত ছিলেন। ‘সোল ম্যান’সহ বহু জনপ্রিয় গান সৃষ্টি করেছেন তাঁরা।

স্যামের প্রচার প্রতিনিধি জেরেমি ওয়েস্টবি সাংবাদিকদের জানান, একটি অস্ত্রোপচারের পর কিছু জটিলতায় ভুগছিলেন তিনি।

১৯৩৫ সালে মিয়ামিতে জন্ম স্যামের। চার্চে সংগীত চর্চা করতেন। পরে গানকে পেশা হিসেবে বেছে নেন। ষাটের দশকে স্যাম ও ডেভ তুমুল জনপ্রিয়তা পান। ৩৭ বছর আগে ডেভের মৃত্যুতে জুটি ভেঙে যায়, স্যামের মৃত্যুতে দুজনের আর কেউই রইলেন না।

সর্বশেষ সংবাদ

যেকোনো স্থানে হুমকি দেখা দিলে তাৎক্ষণিক জবাবের নির্দেশ খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি সামরিক বাহিনীকে সর্বোচ্চ যুদ্ধপ্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ