spot_img

নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি-ফানুস

অবশ্যই পরুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও থার্টিফার্স্ট নাইট উদযাপন এবং খ্রিস্টীয় নববর্ষ ২০২৫ বরণে রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা গেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে নতুন বছরের আগমনে ঢাকার বিভিন্ন এলাকায় প্রচণ্ড শব্দে পটকা ফোটানো এবং আকাশে নানা রঙের আতশবাজির ঝলকানি লক্ষ্য করা যায়। পুরান ঢাকায় রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে ফানুস উড়ানো হয়।

এর আগে ডিএমপির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে যেকোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছিল। তবুও, বিশেষ করে পুরান ঢাকার বাসিন্দারা নিষেধাজ্ঞা অমান্য করে আকাশ আলোকিত করে নতুন বছরকে স্বাগত জানান।

নববর্ষ উদযাপনে রাজধানীর বিভিন্ন এলাকায় রাত ৮টা থেকেই থেমে থেমে আতশবাজি পোড়ানোর দৃশ্য দেখা যায়। অনেক বাসাবাড়ির ছাদে গানবাজনার আয়োজনও ছিল।

সর্বশেষ সংবাদ

রিজওয়ানা-খলিলুর রহমানের গ্রেফতারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

বিদায়ী অন্তর্বর্তী সরকারের বন, পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে (বর্তমানে বিএনপি সরকারের...

এই বিভাগের অন্যান্য সংবাদ