spot_img

পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ও কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। এসময় তিনি বলেন, পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “২০২৪ সালের অভ্যুত্থানের উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। সরকারের কার্যক্রমে যেন জনগণ পরিবর্তনের ছাপ দেখতে পায়।”

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করছে। মাঠ পর্যায়ের প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে সংশ্লিষ্টদের মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় ড. ইউনুস দৃঢ়তার সঙ্গে বলেন, “পুলিশ সদস্যদের মধ্যে যারা বিভিন্ন অপরাধে জড়িত, তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি করা হবে।”

এছাড়া, নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ প্রক্রিয়াকে শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

সর্বশেষ সংবাদ

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এজন্য পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হারানো...

এই বিভাগের অন্যান্য সংবাদ