spot_img

ভোলায় বিপুল প‌রিমাণ হাতবোমা-আগ্নেয়াস্ত্রসহ আটক ৬

অবশ্যই পরুন

ভোলায় আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড দ‌ক্ষিণ জোন। এসময় তাদের কাছ থেকে এক‌টি আগ্নেয়াস্ত্র, ২৯ টি হাতবোমা, ১০টি দেশীয় অস্ত্র ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রোববার (২৯ ডিসেম্বর) ভোরের দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউ‌নিয়নের রতনপুর গ্রামের ন‌জির ‌মেম্বার ও সিকান্দার মেম্বারের বা‌ড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. ম‌ফিজুল হক মজু (৬২), মো. শা‌কিল (২৬), মো. মোবারক (৩৮), মো. ইব্রাহীম (২৩), মো. মামুন (৩২) ও মো. সিকান্দার (৬৪)। তারা সবাই শিবপুর ইউ‌নিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা।

কোস্টগার্ড দ‌ক্ষিণ জোনের স্টাফ অ‌ফিসার অপারেশন লে. কমান্ডার রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভি‌ত্তিতে আজ গভীর রাত থেকে ভোর পর্যন্ত বিশেষ অ‌ভিযান চা‌লিয়ে ওই ৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহণের জন‌্য সকল জব্দকৃত আলামতসহ ভোলা মডেল থানায় হস্তান্তর করা হবে। আটককৃতদের বিরুদ্ধে জ‌মি দখল, চাঁদাবাজীসহ বি‌ভিন্ন ধর‌ণের সন্ত্রাসী কর্মকা‌ন্ডের অ‌ভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকারের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ