spot_img

জানুয়ারির মধ্যে রিপোর্ট পেলে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা: তথ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

কতদূর এগুলো নির্বাচন আর প্রশাসনের সংস্কার? কবেই বা হতে পারে ভোট? এ নিয়ে যমুনা নিউজের সাথে বেশ খোলাখুলি কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা এবং ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

একান্ত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, একই ব্যবস্থাপনা আর কাঠামো রেখে যদি আগের মতোই একটা সরকার আসে তাহলে এতো মানুষের জীবন দেয়ার কোনো অর্থ হয় না। পরিবর্তন আনতে আমরা কিছু রূপরেখা তৈরি করছি, উদ্যোগ নিচ্ছি যেন পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও যেন এর ধারাবাহিকতা ধরে রাখে।

কবে নাগাদ নির্বাচন হতে পারে এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা নাহিদ বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন প্রত্যাশা করছে। একটি বড় প্রজন্ম ভোট দিতে পারেনি। জানান, তিনি নিজেও ভোট বঞ্চিত আছেন। তাই নির্বাচন নিয়ে আগ্রহ নিয়ে কাজ করছেন।

তিনি বলেন, জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনের প্রতিবেদন দেয়ার কথা আছে। রিপোর্ট পেলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তখন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে।

সর্বশেষ সংবাদ

চীনে শি চিনপিংয়ের ক্ষমতা আরও সংহত, উদ্ভাবনী অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

চীনের রাজনীতিতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করেছেন প্রেসিডেন্ট শি চিনপিং। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সম্মেলন ‘ফিফথ প্লেনাম’-এ দলীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ