spot_img

যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা

অবশ্যই পরুন

অভ্যন্তরীন ও আন্তর্জাতিক যেকোন ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা।

আজ শনিবার (৭ ডিসেম্বর) রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যবাদের বিরূদ্ধে আয়োজিত এক সমাবেশ থেকে এমন ঘোষণা দেন তারা।

বক্তব্যে সাবেক সেনা কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন। তারা বলেন, ৫ আগস্টের পর একের পর এক আগ্রাসী আচরণ করছে ভারতের গণমাধ্যম ও কিছু রাজনীতিক। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকার অবমাননায় স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকিতে পড়েছে বলে মনে করেন তারা।

সরকারের প্রতি তারা আহ্বান জানান, ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতি নয়, হতে হবে সমতার ভিত্তিতে। এছাড়াও বিগত সরকারের সময় ভারতের সাথে করা চুক্তিগুলো প্রকাশের দাবি করা হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করেন সাবেক সেনা কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই...

এই বিভাগের অন্যান্য সংবাদ