spot_img

পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ

অবশ্যই পরুন

পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ। আগামী মাসেই বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে এই চিনি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

কয়েক দশক পর দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির কাছ থেকে এতো বিপুল পরিমাণে চিনি কিনলো ঢাকা। এর আগে ভারতের কাছ থেকে চিনি কিনতো বাংলাদেশ।

দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন উচ্চমানের চিনি কিনেছে বাংলাদেশ, যা আগামী মাসে করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। কর্মকর্তাদের মতে, বহু দশক পর ভ্রাতৃপ্রতিম দেশ বাংলাদেশে এত বিপুল পরিমাণে নিজেদের উৎপাচিত পণ্য পাঠাচ্ছে পাকিস্তানি চিনি শিল্প।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এড়ানোর আহ্বান যুক্তরাজ্য ও ওমানের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভেঙে যাওয়া শান্তি আলোচনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা বৃদ্ধি না করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের...

এই বিভাগের অন্যান্য সংবাদ