spot_img

ধামরাইয়ে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ২০

অবশ্যই পরুন

ঢাকার ধামরাইয়ে পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে ইটবোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন মারা গেছেন। এছাড়া আরও ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।

বুধবার (২০ নভেম্বর) রাতে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাটুলিয়া আঞ্চলিক সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় নিশ্চিত করতে পারেনি।

গণমাধ্যমকে তিনি জানান, ধামরাইয়ের বাটুলিয়া আঞ্চলিক সড়কে গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে একটি ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা চারজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। আহত হয়েছেন অন্তত ২০ জন পোশাকশ্রমিক।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি নষ্ট করার চেষ্টা করছে ইসরায়েল: এরদোয়ান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের পথে ইসরায়েল বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ