spot_img

এপেক সম্মেলনে রুশ সেনার হাতে ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে

অবশ্যই পরুন

চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে রুশ সামরিক পোশাক পরা এক ব্যক্তিকে রহস্যময় একটি কালো ব্রিফকেস বহন করতে দেখা যায়। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের ক্যামেরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরসঙ্গী ওই নৌ কর্মকর্তার ওপর জুম করলে প্রতিবেদক ইয়েভজেনি পপভ ব্রিফকেসটির দিকে ইঙ্গিত করে দর্শকদের বলেন, ‘এটিই সেই পারমাণবিক ব্রিফকেস।’

ওই কর্মকর্তা স্মিত হেসে নিশ্চিত করেন, এই ব্যাগটির মাধ্যমেই রুশ প্রেসিডেন্ট তার দেশের পারমাণবিক অস্ত্রভান্ডারের সরাসরি নিয়ন্ত্রণ রাখেন। ব্রিফকেসটি ‘চেগেট’ নামে পরিচিত।

মার্কিন প্রেসিডেন্টের কাছেও অনুরূপ একটি ব্যাগ থাকে, যা ‘নিউক্লিয়ার ফুটবল’ নামে পরিচিত। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ধরনের কোনো ব্রিফকেস বহন করেন কি না, তা স্পষ্ট নয়।

পারমাণবিক ব্রিফকেস কী?

এটি বিশেষভাবে তৈরি এক ধরনের ব্রিফকেস। এটি সামরিক কমান্ড সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে। এর মাধ্যমে একজন রাষ্ট্রপ্রধান পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন।

স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নে প্রথম এমন ব্রিফকেসের দেখা মেলে। তবে বিশ্লেষকদের মতে, বিষয়টি অনেকটাই অতিরঞ্জিত। কারণ কোনও রাষ্ট্রপ্রধান দ্রুত পারমাণবিক হামলা রনিরদেশ দিলেও তা কার্যকর করতে সংশ্লিষ্ট বাহিনীর অনেক সময় এবং সিগন্যালের বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়ার প্রয়োজন পড়ে।

নেতারা কেন এগুলো সঙ্গে নিয়ে ভ্রমণ করেন?

কোনও প্রেসিডেন্ট বিমানে থাকা অবস্থায়, কোনও সম্মেলনে যোগ দিলে কিংবা হোটেলে ঘুমিয়ে থাকার সময়ও পারমাণবিক হামলা শুরু হতে পারে। তাই পারমাণবিক ব্রিফকেসগুলো নেতা যেখানেই থাকুন না কেন, যেকোনও সময় হামলা বা পাল্টা হামলা চালানোর সুযোগ করে দেয়।

‘ডেটারেন্স’-এর ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ, কোনও প্রতিপক্ষ যদি মনে করে যে আক্রমণের শিকার হওয়ার পরও অন্য পক্ষ পাল্টা আঘাত হানতে সক্ষম, তবে তারা আক্রমণ করা থেকে বিরত থাকতে পারে।

অর্থনীতিবিদ ও রণকৌশলবিদ টমাস শেলিং তার ১৯৬৬ সালের ‘আর্মস অ্যান্ড ইনফ্লুয়েন্স’ বইয়ে লিখেছিলেন, ‘ক্ষতি করার ক্ষমতাই হলো দর-কষাকষির ক্ষমতা।’

২০২৩ সালে পুতিনের বেইজিং সফরের সময়ও রুশ সংবাদমাধ্যমে নৌ কর্মকর্তাদের ব্রিফকেস বহন করতে দেখা গিয়েছিল। কোনও সম্মেলনে চেগেটের উপস্থিতি রাশিয়ার পারমাণবিক অস্ত্রভান্ডারের একটি দৃশ্যমান স্মারক হিসেবে কাজ করতে পারে।

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ