spot_img

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী দিলো এনসিপি, এককভাবে লড়ার ঘোষণা

অবশ্যই পরুন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দ্বিতীয় ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব সারজিস আলম জানান, এর আগে প্রথম ধাপে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছিল দলটি। এবার দ্বিতীয় ধাপে আরও ১০০ জনের নাম প্রকাশ করা হলো। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে এনসিপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হবে।

এদিকে, দলটি প্রতিটি এলাকায় এককভাবে নির্বাচনে অংশ নেবে বলেও জানান সারজিস আলম।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকারে যাচ্ছে না আইজেনকোটের জোট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর তার লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা...

এই বিভাগের অন্যান্য সংবাদ