spot_img

পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: শামা ওবায়েদ

অবশ্যই পরুন

তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ তারা গত ১৭ বছরে সকল গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে।

তিনি বলেন, দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠান যখন ঠিক হচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি।

পোশাক শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক দিতে সরকার আলোচনা করছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের চেষ্টা করছে সরকার।

সর্বশেষ সংবাদ

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী দিলো এনসিপি, এককভাবে লড়ার ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দ্বিতীয় ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদে প্রার্থীর নাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ