spot_img

যুক্তরাজ্য সফরে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ

অবশ্যই পরুন

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১ টায় ইকে ৫৮৫ ফ্লাইটযোগে তারা যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন- জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ।

এছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব এ. বি. এম. রওশন কবীর।

১৬ থেকে ২০ নভেম্বর এ সফরে যুক্তরাজ্য পার্লামেন্টে অনুষ্ঠেয় বিভিন্ন কর্মসূচিতে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, সংসদীয় কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় নজরদারি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হবে।

এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।’

সূত্র: বাসস

সর্বশেষ সংবাদ

ইরান যুদ্ধ বন্ধে সহায়তা করতে মধ্যপ্রাচ্যের মিত্রদের প্রতি সাবেক মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি...

এই বিভাগের অন্যান্য সংবাদ