spot_img

ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

অবশ্যই পরুন

ইরানের ওপর আক্রমণ চালাতে ব্যবহার করা হলে মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে ইউরোপে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও পাল্টা হামলা চালানোর চরম হুঁশিয়ারি দিয়েছে তেহরান। লেবাননভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘আল মায়াদিন’-এ সম্প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে দেশটির জ্যেষ্ঠ নিরাপত্তা কৌশলবিদ মহসিন রেজাই এই হুমকি দেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তেহরানে দেওয়া সাক্ষাৎকারে মহসিন রেজাই স্পষ্ট ভাষায় বলেন, “ইরানে বোমা বর্ষণের উদ্দেশ্যে যদি কোনো মার্কিন বিমান উড্ডয়ন করে-তা তা মধ্যপ্রাচ্য, ইউরোপ বা বিশ্বের দূরবর্তী যেকোনো প্রান্তেই অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে হোক না কেন-আমরা কোনো দ্বিধা ছাড়াই সেই ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাব।”

ইরানের এই শীর্ষ কর্মকর্তা জানান, ওয়াশিংটনের যেকোনো নতুন আগ্রাসনের জবাব দিতে তারা এবার আরও দূরপাল্লার ও অনাক্রমণাত্মক ঘাঁটিগুলোকে টার্গেট তালিকায় রাখছেন। এমনকি মার্কিন বাহিনী যেসব সামরিক দ্বীপকে নিজেদের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে নিরাপদ মনে করে, সেখানেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে পারে বলে তিনি সতর্ক করে দেন।

এদিকে, বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম কৌশলগত পথ ‘হরমুজ প্রণালি’ পুনরায় উন্মুক্ত করা নিয়ে ওয়াশিংটনের ওপর শর্ত আরোপ অব্যাহত রেখেছে তেহরান। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত নিরসনে যে কূটনৈতিক আলোচনা চলছে, সেখানে ইরানি সম্পদ বাজেয়াপ্তকরণ রদ এবং সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছে তারা। তবে সামরিক উত্তেজনার মাঝেও নিজেদের পারমাণবিক কার্যক্রমকে আলোচনার বাইরে রাখা এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের এক চিমটিও দেশের বাইরে না পাঠানোর চূড়ান্ত সীমারেখা (‘রেড লাইন’) পুনর্ব্যক্ত করেছেন রেজাই।

অন্যদিকে, মার্কিন রাজনীতিতেও এই যুদ্ধের রেশ দেখা যাচ্ছে। সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের নেপথ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অজনপ্রিয়তাকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এর ইতিবাচক প্রভাব হিসেবে ওয়াশিংটনের তরফ থেকে নতুন আক্রমণের সুর কিছুটা নরম হতে শুরু করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের ওপর নতুন করে সামরিক হামলার আপাত প্রয়োজন দেখা যাচ্ছে না।

সর্বশেষ সংবাদ

বর্জ্যকে অর্থনৈতিক সম্পদে রূপান্তরের আহ্বান ডা. জুবাইদার

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ৩১) বিশ্বনেতাদের স্পাউসদের উচ্চপর্যায়ের বৈঠকে বর্জ্যকে শক্তির উৎস ও অর্থনৈতিক সম্পদে রূপান্তরের জন্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ