ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও টেনেসি অঙ্গরাজ্যের সীমান্তবর্তী এলাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) টানা ভারী বৃষ্টিতে পানির নিচে তলিয়ে যায় জনপদ, সড়ক ও ঘরবাড়ি।
কোথাও কোথাও পানির উচ্চতা ছাড়ায় ছয় থেকে সাত ফুট। বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধারে নৌকা ও আকাশপথে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এর মধ্যেই বজ্রপাতের কারণে একাধিক স্থাপনায় আগুন লাগায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দেয় আবহাওয়া দফতর। পরিস্থিতি মোকাবেলায় জর্জিয়ার চারটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন গভর্নর।
বিকেলের দিকে পানি কমতে শুরু করলে ঘরে ফেরেন বাসিন্দারা। তবে ফিরে দেখেন, রাস্তাজুড়ে ছড়িয়ে আছে ভেসে আসা আবর্জনা ও ধ্বংসস্তূপ। পানিতে তলিয়ে নষ্ট হয়েছে দোকানপাটের মালামাল।

