spot_img

শ্রমিক আন্দোলনে বাইরের শক্তি অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের পাঁয়তারা করছে

অবশ্যই পরুন

চলমান শ্রমিক আন্দোলনকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে; বাইরের শক্তি অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিকদের মজুরি বোর্ড গঠনে দলীয়করণ করেছে সরকার, যা পুরোপুরি অনুচিত। শিল্প বাঁচলে দেশ বাঁচবে, আবার শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। শিল্প মালিক ও শ্রমিকদের যেকোনো সমস্যার ভারসাম্যপূর্ণ সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আন্দোলন দমনে শ্রমিকদের ওপর পুলিশ অমানবিক আচরণ করেছে অভিযোগ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল আহ্বান করেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উসকানিদাতাদের আইনের আওতায় আনার।

সেই সাথে কোনোভাবেই যেন সাধারণ শ্রমিকরা হয়রানির শিকার না হয় এবং শিল্পের ক্ষতি করে, অর্থনীতির চাকাকে থামিয়ে দেয় এমন আন্দোলন না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

সর্বশেষ সংবাদ

খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে নির্ধারিত একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি...

এই বিভাগের অন্যান্য সংবাদ