spot_img

আন্তর্জাতিক আদালতে নতুন ৫ বিচারক নির্বাচিত

অবশ্যই পরুন

জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে (আইসিজে) নতুন পাঁচজন বিচারক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সংস্থাটির সদর দফতরে অনুষ্ঠিত গোপন ভোটাভুটিতে তারা নির্বাচিত হন । খবর আল জাজিরার।

সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রথম ধাপে চারজন বিচারক নির্বাচিত হন। তবে পঞ্চম আসনটি পূরণের জন্য কয়েক দফা ভোটাভুটির প্রয়োজন হয়।

নতুন নির্বাচিত বিচারকেরা হলেন, যুক্তরাজ্যের ডাপো আকান্দে, ফ্রান্সের ফ্রাঁসোয়া আলাব্রুন, জর্ডানের মাহমুদ দাইফাল্লাহ হামুদ, সিঙ্গাপুরের রেনা লি এবং কেনিয়ার ফিবি ওকোওয়া। তারা প্রত্যেকেই ৯ বছরের জন্য এই পদে নিয়োগ পেয়েছেন।

নিরাপত্তা পরিষদ, পঞ্চম পদের জন্য, ইকুয়েডরের মার্সেলো ভাসকুয়েজ-বারমুদেজকে এবং সাধারণ পরিষদ কেনিয়ার ফিবি ওকোওয়াকে সমর্থন করেছিল। তবে ভাসকুয়েজ-বারমুদেজ প্রার্থিতা প্রত্যাহার করলে ওকোওয়া দুই পরিষদের সমর্থন পেয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হন।

নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক এই আদালতে নির্বাচিত নতুন বিচারকদের মেয়াদ ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বিচারকাজে ধারাবাহিকতা রক্ষায় আইসিজেতে প্রতি তিন বছর পরপর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচিত হন।

আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের ভাষ্যমতে, তারা বর্তমানে রেকর্ড সংখ্যক ২৪টি বিরোধপূর্ণ মামলার ভার বহন করছে।

এর মধ্যে গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলাটিও রয়েছে। এছাড়া রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করা হবে।

সর্বশেষ সংবাদ

জ্বালানি অনুসন্ধানে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগের জন্য ব্রুনাই দারুসসালামকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।...

এই বিভাগের অন্যান্য সংবাদ