আসন্ন ২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী বছরের ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ১৬ দলের এই টুর্নামেন্ট। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
২১ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর এক দিনের বিরতি দিয়ে ২৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক দল। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৫ জানুয়ারি, প্রতিপক্ষ নাইজেরিয়া। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে।
গ্রুপ এ: ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল
গ্রুপ সি: বাংলাদেশ, অস্ট্রেলিয়া নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)
গ্রুপ ডি: ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড
২০২৭ অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ
প্রতিপক্ষ তারিখ ভেন্যু
সংযুক্ত আরব আমিরাত ২১ জানুয়ারি সিলেট
অস্ট্রেলিয়া ২৩ জানুয়ারি সিলেট
নাইজেরিয়া ২৫ জানুয়ারি সিলেট

