spot_img

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

অবশ্যই পরুন

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, ধর্মীয় পরিচয় কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে নয়, সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

শুক্রবার (১৬ অক্টোবর) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নে একটি গ্রামীণ সড়কের পাকাকরণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, অধিকার সবার।’ বাংলাদেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি। প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।

দিনাজপুর-৬ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন, এ এলাকার কোনো রাস্তা কাঁচা থাকবে না। পর্যায়ক্রমে সড়ক উন্নয়নের মাধ্যমে মানুষের যাতায়াত সহজ করা হবে।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ইতোমধ্যে কার্ডের জন্য তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ধর্মীয় পরিচয় কিংবা রাজনৈতিক বিবেচনায় নয়, কম্পিউটারভিত্তিক ব্যবস্থার মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হবে।

এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা-পার্বণ উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানান তিনি।

সর্বশেষ সংবাদ

সর্বোচ্চ অর্থ বরাদ্দ, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ