spot_img

রোনালদো প্রতারিত হয়েছেন, বোনের বিস্ফোরক দাবি

অবশ্যই পরুন

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল জাতীয় দলে ফেরা নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার সেই শঙ্কা আরও বাড়িয়ে দিলেন তার বড় বোন এলমা আভেইরো। তার ধারণা, জাতীয় দলে ফেরার চেয়ে রোনালদোর আর না ফেরার সম্ভাবনাই বেশি। তাতে পর্তুগালের জার্সিতে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গত আন্তর্জাতিক বিরতিতে নরওয়ের বিপক্ষে পর্তুগালের ২-১ গোলের জয়ের ম্যাচে একাদশে তো ছিলেনই না, বেঞ্চেই বসে থাকতে হয়েছিল রোনালদোকে। এরপর কোচ জর্জ জেসুসের সঙ্গে তার মতবিরোধের খবর সামনে আসে। পরিস্থিতির একপর্যায়ে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান আল নাসরের এই তারকা।

বুধবার (১৪ অক্টোবর) একটি বই প্রকাশ অনুষ্ঠানে রোনালদোর জাতীয় দলে ফেরা নিয়ে নিজের আশঙ্কার কথা জানান এলমা। তিনি বলেন, ‘তার না ফেরার সম্ভাবনা ফেরার সম্ভাবনার চেয়ে বেশি। আমার মনে হয়, রোনালদো ও জেসুস দুজনই কষ্টে আছে।’

পরিস্থিতি যে জটিল হয়ে উঠেছে, সেটিও স্পষ্ট করেছেন এলমা। তার ভাষায়, ‘আমার মনে হয়, বিষয়টি একটি বন্ধ গলিতে পৌঁছে গেছে। এখন দেখা যাক কী হয়।’

জাতীয় দলে রোনালদোর অবদানও মনে করিয়ে দিয়েছেন তার বড় বোন। পর্তুগিজ ফুটবলে ভাইয়ের দীর্ঘদিনের অবদান সমর্থকদের ভুলে যাওয়া উচিত নয় বলে মনে করেন তিনি। রোনালদোকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দেখে নিজের কষ্টের কথাও জানিয়েছেন এলমা।

এর আগে অবশ্য জাতীয় দলে ফেরার আগ্রহের কথা জানিয়েছিলেন রোনালদো নিজেই। তবে কোচের সঙ্গে তার সম্পর্কের বরফ গলবে কি না, তা এখনো পরিষ্কার নয়। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে পর্তুগালের ম্যাচগুলোতে তাকে দেখা যেতে পারে। তবে এলমার মন্তব্যের পর সেই প্রত্যাবর্তন নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।

সর্বশেষ সংবাদ

দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

দুর্নীতি প্রতিরোধ এবং রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ