spot_img

আলাস্কার গ্যাস পাইপলাইন থেকে ৩০ % গ্যাস কিনবে তাইওয়ান: ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রস্তাবিত একটি গ্যাস পাইপলাইন প্রকল্প থেকে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের ৩০% তাইওয়ান কিনতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৩ অক্টোবর), আলাস্কায়, রিপাবলিকান ন্যাশনাল কমিটির আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি। তবে চুক্তির শর্তাবলি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সমাবেশে উপস্থিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, পাইপলাইন প্রকল্পটির উন্নয়নে ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে তাইওয়ান। তবে এ বিষয়ে তাইওয়ানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে, তাইওয়ানের কর্মকর্তারা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। এ বছর দ্বীপটির মোট আমদানি করা প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে, অন্যান্য দেশ থেকে গ্যাস কেনার পরিমাণ কমানোর পরিকল্পনাও রয়েছে তাইওয়ানের।

গত বছর, তাইওয়ানের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান, সিপিসি করপোরেশন, আলাস্কা গ্যাসলাইন ডেভেলপমেন্ট করপোরেশনের সঙ্গে একটি চুক্তি করে।

ওই চুক্তির আওতায় আলাস্কা থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা এবং পাইপলাইন প্রকল্পে বিনিয়োগের কথা রয়েছে।

চুক্তির সময় তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছিলেন, এই বিনিয়োগ দ্বীপটির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ