spot_img

ইরানের জ্বালানি মন্ত্রীর পদত্যাগ

অবশ্যই পরুন

ইরানের জ্বালানি মন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। রোববার (৪ সেপ্টেম্বর) তাসনিম নিউজের বরাতে আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিভাগের উপপ্রধান মেহদি তাবাতাবাই বলেছেন, রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান পাকনেজাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকির জন্য হামিদ বোভার্ডকে ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাকনেজাদের পদত্যাগের কোনো কারণ জানানো হয়নি।

বোভার্ড পূর্বে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার কর্মজীবনের বেশিরভাগ সময় তেলক্ষেত্র পরিচালনায় কাজ করেছেন।

এদিকে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট শনিবার বলেছেন, সমুদ্রে ইরানের আর কোনো তেলের চালান অবশিষ্ট নেই এবং এই সপ্তাহে তেল থেকে কোনো রাজস্ব আয় হবে না।

সর্বশেষ সংবাদ

পান রপ্তানিতে আর নেই বাধা, মানতে হবে শর্ত

পান রপ্তানি-সংক্রান্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। গতকাল রোববার (৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল...

এই বিভাগের অন্যান্য সংবাদ