spot_img

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে: ভারতীয় হাইকমিশনার

অবশ্যই পরুন

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী। তিনি জানান, বিষয়টি একটি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে এবং সেই প্রক্রিয়াকে সম্মান করেই ভারত এগিয়ে যাচ্ছে।

আজ শনিবার (৩ অক্টোবর) সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী তাকে নিতে আসেনি। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতিতে তাকে বাংলাদেশ থেকেই ভারতে নিয়ে আসা হয়। ভারত এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। তাই বিকল্প কোনো পরিস্থিতির কথাও তখন ভারত ভাবেনি।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রীকে গ্রহণ করা ভারতের দায়িত্ব ছিল। বাংলাদেশের বিমানকে ভারতে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত, তা বলা কঠিন।

শরীফ ওসমান হাদীর হত্যাকারীকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

এসময় ত্রিবেদী আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে দুই দেশের যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান হবে।

সর্বশেষ সংবাদ

ইরানি স্থলবাহিনী যুক্তরাষ্ট্রকে স্থল অভিযান চালানোর সুযোগ দেয়নি: সেনা মুখপাত্র

‘ইরানী সেনাবাহিনীর অভিজাত স্থল ইউনিট ও ব্রিগেডগুলো সীমান্তে মার্কিন বাহিনীকে কোনো ধরনের স্থল অভিযান পরিচালনার সুযোগ দেয়নি। তারা আজও...

এই বিভাগের অন্যান্য সংবাদ