spot_img

কুড়িগ্রাম সীমান্তে ক্রিস্টাল মেথ আইস মাদকসহ পিস্তল উদ্ধার

অবশ্যই পরুন

কুড়িগ্রামে বাংলাদেশ-ভারত সীমান্তে ক্রিস্টাল মেথ আইস মাদকসহ গুলি ও পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে নাগেশ্বরী উপজেলার পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে বিজিবি-১৫ লালমনিরহাট ব্যাটালিয়ন।

এ সময় অভিযানের খবর পেয়ে মালামাল ফেলে চোরা-কারবারিরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিজিবি-১৫ লালমনিরহাট ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র ও মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ভয়ংকর এসব মাদক, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি ১ লাখ ২০০ টাকা।

তিনি আরও জানান, উদ্ধার করা পদার্থটি প্রকৃত ক্রিস্টাল মেথ আইস কি না, তা ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। কারণ অনেক ক্ষেত্রে ক্রিস্টাল মেথ আইসের নামে নিম্নমানের মাদকদ্রব্যও পাওয়া যায়।

সর্বশেষ সংবাদ

ইরানি স্থলবাহিনী যুক্তরাষ্ট্রকে স্থল অভিযান চালানোর সুযোগ দেয়নি: সেনা মুখপাত্র

‘ইরানী সেনাবাহিনীর অভিজাত স্থল ইউনিট ও ব্রিগেডগুলো সীমান্তে মার্কিন বাহিনীকে কোনো ধরনের স্থল অভিযান পরিচালনার সুযোগ দেয়নি। তারা আজও...

এই বিভাগের অন্যান্য সংবাদ