spot_img

মাঝরাতে ম/দ্য/প নির্মাতার আবদার, তিক্ত অভিজ্ঞতা অভিনেত্রীর

অবশ্যই পরুন

বলিউডে যৌন হয়রানি বা কাস্টিং কাউচ নিয়ে বিভিন্ন সময়ে তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন অনেকেই। এবার ক্যারিয়ারের শুরুর দিকের তেমনই এক ঘটনা তুলে ধরলেন অভিনেত্রী স্বরা ভাস্কর।

অভিনেত্রীর দাবি, বিগ বাজেটের একটি সিনেমায় কাজ করার সময় পরিচালক মাঝরাতে মদ্যপ অবস্থায় তার দরজায় কড়া নাড়েন। এমনকি দরজা খুললে তাকে জড়িয়ে ধরার আবদারও করেন পরিচালক।

স্বরা জানান, ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যের পর একটি বড় বাজেটের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। ওই সিনেমার পরিচালক তাকে নিয়ে একাধিকবার অস্বস্তিকর অবস্থায় ফেলেছেন।

সিনেমার দৃশ্যের মহড়ার কথা বলে পরিচালক তাকে একা ডেকে পাঠাতেন। ব্যক্তিগতভাবে তাকে বার্তা পাঠানোর পাশাপাশি কবিতাও পাঠাতেন।
একদিন একটি রোমান্টিক দৃশ্যের মহড়ার জন্য তাকে ডেকে পাঠানো হয়।

স্বরা বলেন, আমি আগে জিজ্ঞেস করি, মহড়ার সময় আর কারা থাকবেন? ওই পরিচালক আমাকে বলেন, ‘তুমি আর আমি, আমরা দুজনে আলোচনা করব।’ আমি বলেছিলাম- না। আপনি অভিনেতা ও ক্যামেরাপারসনকে ডেকেছেন। যদি মহড়া হয়, তাহলে সবার সেটা করা উচিত। আমরা একা কেন মহড়া করব?

এরপরও পরিস্থিতি বদলায়নি বলে জানান স্বরা। তার কথায়, একটি অতিথিকক্ষে গিয়ে তিনি দেখেন, পরিচালক ও সিনেমাটোগ্রাফার সেখানে বসে মদ্যপান করছেন। সেখানে চিত্রনাট্য পড়েন তিনি। এরপর কোনোভাবে পরিস্থিতি সামলে সেখান থেকে বেরিয়ে আসেন।

তবে ঘটনার শেষ সেখানেই হয়নি। ওইদিন মাঝরাতে ওই পরিচালক তার দরজায় কড়া নাড়তে শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল- পরিচালক হয়তো দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়তে পারেন।

স্বরা বলেন, মাঝরাতে ওই পরিচালক আমার দরজায় কড়া নাড়তে শুরু করেন। আমার মনে হয়েছিল, পরিচালক হয়তো দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়বেন। শেষ পর্যন্ত দরজা খুলতে বাধ্য হই। এরপর মদ্যপ অবস্থায় ওই পরিচালক জিজ্ঞেস করেন, ‘আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি?’

স্বরা বলেন, ‘সেদিন আমি ওই পরিচালকের সেই প্রস্তাবে সাড়া দেইনি। বরং তাকে কোনোভাবে বুঝিয়ে দ্রুত বিদায় করেছি। পরে তার সঙ্গে অনেকবার দেখা হয়েছে।’

সর্বশেষ সংবাদ

ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স

মাইকেল অলিসে আবারও দুর্দান্ত গোল করলেন। তবে তার নৈপুণ্য সত্ত্বেও ইতালির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ফ্রান্স। এর চার...

এই বিভাগের অন্যান্য সংবাদ