spot_img

ভিসা আবেদনে সহায়তা করতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

অবশ্যই পরুন

উচ্চশিক্ষার জন্য রোমানিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশিদের ভিসা আবেদন প্রক্রিয়ায় সহায়তা দিতে ঢাকায় আসছে দেশটির দূতাবাসের একটি প্রতিনিধিদল। আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসাসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেবে তারা।

শুক্রবার (২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে অবস্থিত রোমানিয়ার দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের মাধ্যমে প্রাথমিকভাবে শিক্ষার্থীদের স্টাডি ভিসার আবেদন জমা নেওয়ার সুবিধা দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার অনুরোধের ক্ষেত্রেও সহায়তা করা হবে।

তবে ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও বিভ্রান্তি এড়াতে শুধু অফিসিয়াল ই-ভিসা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পাওয়া আবেদনকারীদের ভিসা আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।

যেসব আবেদনকারী ই-ভিসা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পাননি, তারা এই ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের সময় ভিসার আবেদন জমা দিতে পারবেন না।

আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনের তথ্য ভালোভাবে যাচাই করে নির্ধারিত সব প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছে রোমানিয়ার দূতাবাস।

সর্বশেষ সংবাদ

ইসরায়েলি সাংবাদিকের উস্কানিমূলক প্রশ্নে উত্তেজনা, ভণ্ডুল সংবাদ সম্মেলন

উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আগে আয়ারল্যান্ডের সংবাদ সম্মেলনে উত্তেজনা ছড়িয়েছে। ইসরায়েলি সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংবাদ সম্মেলনটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ