spot_img

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামিসহ ৪ জনের আপিল

অবশ্যই পরুন

ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সিরাজ-উদ-দৌলাসহ ৪ জনের সাজার বিরুদ্ধে আপিল করেছেন আসামিরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা আপিল দায়ের করেন বলে জানান তাদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি বলেন, নিম্ন আদালতের রায়টি ত্রুটিপূর্ণ ছিল বলে হাইকোর্ট তার রায়ের পর্যবেক্ষণে বলেছেন। সেখানে তাদের ফাঁসির রায় বহাল রাখা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। এছাড়া, নুসরাতের মৃত্যুকালীন জবানবন্দিতেও কারো নাম উল্লেখ করেনি। এই সাজা থেকে খালাস পাবেন বলে প্রত্যাশা শিশির মনিরের।

এর আগে, গত ২৪ আগস্ট সিরাজ-উদ-দৌলাসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। এছাড়া, চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি, ১০ জনকে খালাস দিয়ে ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণা করেন হাইকোর্ট।

সর্বশেষ সংবাদ

দেব-শুভশ্রীর ভিডিও ভাইরাল, দুই তারকাকে নিয়ে ফের আলোচনা

এবারের দুর্গাপুজোয় বড় পর্দায় আসছে একগুচ্ছ নতুন সিনেমা। তবে দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ