spot_img

নিউগিনি আবাসনে হামলা, জামায়াত এমপির জামাই গ্রেপ্তার

অবশ্যই পরুন

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় ভাঙচুর ও লুটপাট চালানো হয় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দল।

ডিবির দেয়া তথ্য অনুযায়ী, মিজানুর রহমানকে গ্রেপ্তারের সময় সংসদ সদস্য মো. আব্দুল গফুর উপস্থিত ছিলেন এবং তার সামনেই ডিবি পুলিশ মিজানুরকে গ্রেপ্তার করে।

সোমবার বিকেলে পশ্চিম মাটিকাটা এলাকায় পরিচালিত এ অভিযানের বিষয়ে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়। আবাসন প্রকল্পের পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় নাম উল্লেখ থাকা অন্য আসামিরা হলেন- শাহরিয়ার মাহমুদ, মো. আবুল কাশেম, মো. বাবুল হোসেন, মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ শাহিনুজ্জামান, মতিউর রহমান, মজিবুর রহমান, নুরুল ইসলাম, এমকে আজাদ, মো. মামুন, মো. আসলাম ও মুন্না।

সর্বশেষ সংবাদ

বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সকে বাঁচালেন ওলিসে

বেলজিয়ামের বিপক্ষে ৭৮ মিনিট খেলেছিলেন মাইকেল ওলিসে। একটি শট গোলপোস্টের বাইরে দিয়ে মেরেছিলেন, আরেকটি প্রতিহত করেছিলেন গোলকিপার। কিলিয়ান এমবাপেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ