spot_img

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারাল পর্তুগাল

অবশ্যই পরুন

লিওনেল মেসি বিশ্বকপের পর অবসরের ঘোষণা দিলেও ৪১ বছর বয়সী রোনালদো আন্তজাতিক ফুটবল চালিয়ে যেতে চান।তবে মাঠে নিষ্প্রভ এই মহাতারকা যে পর্তুগিজ একাদশে আটোচয়েজ নন,নরওয়ের বিপক্ষে তাকে পুরো ম্যাচ বেঞ্চে বসিয়ে রেখে জানান দিলেন জেসুস।তার পরিবর্তে নামা গনসালো রামোসের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

নরওয়ের উলেভাল স্টেডিয়ামে রোববার রাতে ‘এ’ লিগে চার নম্বর গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে জর্জে জেসুসের দল। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেও উঠল তারা।

রোনালদোবীহিন ম্যাচে চোটের কারণে ছিলেন না ব্রুনো ফার্নান্দেজও।এরপরেও ম্যাচে শুরু থেকে পর্তুগাল ছিল সাবলীল।ম্যাচের ১৭ মিনিটে পেদ্রো নেতোর কাটব্যাক থেকে দারুণ ফিনিশিংয়ে পর্তুগালকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। ২৪ মিনিটে হালান্ডের শট প্রতিহত করেন ম‌্যাঞ্চেস্টার সিটিতে তাঁর সতীর্থ রুবেন দিয়াস। ৩৫ মিনিটে হালান্ডের শট অনবদ‌্য দক্ষতায় বাঁচিয়ে দেন গোলরক্ষক দিয়োগো। প্রথমার্ধেই হালান্ডের তিনটি গোলমুখী শটের পরেও নরওয়ে গোলের দেখা পায়নি।

বিরতির পর অবশ্য গোলের দেখা পান আর্লিং হালান্ড। দ্বিতীয়ার্ধ শুরুর ছয় মিনিট পর মার্টিন ওডেগরের ফ্রি-কিক থেকে কস্তার ভুলের সুযোগ নিয়ে প্যাট্রিক বার্গ বল বাড়িয়ে দেন হালান্ডকে। সেখান থেকে সহজেই গোল করে ম্যাচে সমতা ফেরান ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।

গত ম্যাচে ডেনমার্কের বিপক্ষে জোড়া গোল করেন হালান্ড। জাতীয় দলের হয়ে ৫৭ ম্যাচে তার মোট গোলসংখ্য এখন ৬৫।তবে সমতা ফেরানোর তিন মিনিটের মধ্যেই আবার পিছিয়ে পড়ে নরওয়ে। গোলরক্ষক নিল্যান্ডের ভুল পাস কেটে বল নিয়ন্ত্রণে নেন গনসালো রামোস। এরপর নিল্যান্ডকে এগিয়ে আসতে দেখে তার মাথার ওপর দিয়ে বল তুলে দিয়ে পর্তুগালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।ম্যাচে আর গোলের দেখা পায়নি কোন দল।

এ দিনই এই গ্রুপের আরেক ম্যাচে ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছে ডেনমার্ক। নরওয়ের সমান ৩ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছে ডেনিশরা।ওয়েলসের পয়েন্ট শূন্য।

সর্বশেষ সংবাদ

লালমনিরহাটে ইজিবাইকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে ইজিবাইকে ট্রাকের চাপায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ