spot_img

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের

অবশ্যই পরুন

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ শুরু করতেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নেতানিয়াহু অধিবেশন কক্ষে প্রবেশ করে পোডিয়ামে ওঠার পর একের পর এক প্রতিনিধি দল কক্ষ ত্যাগ করে। কেউ কেউ তার বক্তব্য শুরু হওয়ার আগেই বেরিয়ে যান। ফলে ভাষণের সময় অধিবেশন কক্ষের বড় অংশের আসন খালি পড়ে থাকতে দেখা যায়।

এ সময় নেতানিয়াহুর বক্তব্যের বিরোধিতা করে কক্ষে দুয়োধ্বনি ও প্রতিবাদ শোনা যায়। বিপরীতে ইসরায়েলি প্রতিনিধিদলের সদস্যরা দাঁড়িয়ে তাকে করতালি দিয়ে সমর্থন জানান।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি মিশন জাতিসংঘের সদস্যদেশগুলোর প্রতিনিধিদের নেতানিয়াহুর ভাষণের সময় সম্মিলিতভাবে অধিবেশন কক্ষ ত্যাগের আহ্বান জানিয়েছিল। এরপর বিভিন্ন দেশের প্রতিনিধিরা কক্ষ থেকে বেরিয়ে যান।

ওয়াকআউটের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বেরিয়ে যাওয়া প্রতিনিধিদের ‘নৈতিকভাবে কাপুরুষ’ বলে মন্তব্য করেন। যারা এখনো কক্ষে রয়েছেন এবং একই অবস্থান পোষণ করেন, তাদেরও কক্ষ ত্যাগের আহ্বান জানান তিনি।

ভাষণে নেতানিয়াহু গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের পক্ষে অবস্থান তুলে ধরেন এবং ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেন। পাশাপাশি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপেরও সমর্থন করেন তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

সর্বশেষ সংবাদ

হালান্ডের জোড়া গোলে নরওয়ের রোমাঞ্চকর জয়

উয়েফা নেশনস লিগে প্রতিদ্বন্দ্বিতা গড়েও শেষ পর্যন্ত হার সঙ্গী হয়েছে ডেনমার্কের। আর্লিং হালান্ডের জোড়া গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ