spot_img

বিয়ের খবর নিয়ে যা বললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী!

অবশ্যই পরুন

বলিউডের আলোচিত সিনেমা ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেত্রী মেধা শঙ্কর ও ভারতীয় কৌতুকশিল্পী সময় রায়নার মধ্যকার প্রেমের গুঞ্জন এখন আলোচনা-সমালোচনার শীর্ষে। গুঞ্জন থেকে ছড়িয়ে পড়েছে তাদের বিয়ের খবরও। মূলত কৌতুকশিল্পীর ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’-এ উপস্থিত হওয়ার পর থেকে এই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এক পোস্টে দাবি করা হয়েছে―আগামী ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন তারা। আর সেই গুঞ্জন খুবই হাস্যরসাত্মক জবাবে উড়িয়ে দিয়েছেন কৌতুকশিল্পী।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে দেখা যায়, ডিসেম্বরে নাকি অভিনেত্রী মেধাকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। এর প্রতিক্রিয়ায় কৌতুকশিল্পী মজার উত্তর দিয়েছেন। লিখেছেন, ‘ডিসেম্বরে তো আমার ইন্ডিয়া ট্যুর আছে। সরি মেধা, বিয়েটা স্থগিত রাখতে হবে।’

সময় রায়না তার মজার প্রতিক্রিয়ার ব্যাকগ্রাউন্ডে প্রয়াত প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ‘ঝুট বোলে কউয়া কাটে’ গান জুড়ে দিয়েছেন। আর এমন প্রতিক্রিয়ায় না হেসে পাড়েননি অভিনেত্রী মেধা। তিনিও জবাবে হাসির ইমোজি দিয়েছেন।

অভিনেত্রী মেধা নিজের ইনস্টাগ্রামে বিছানায় শুয়ে থাকা একটি গরুর বাচ্চার ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভিত্তিহীন বিয়ের গুঞ্জন পাশ কাটিয়ে আমি যেভাবে স্ক্রোল করে যাচ্ছি।’ এর সঙ্গে যুক্ত করেছেন ‘ওয়েলকাম’ সিনেমার ‘কিয়া কিয়া’ গান।অভিনেত্রী মেধা শঙ্কর
অভিনেত্রী মেধা শঙ্কর

উল্লেখ্য, সময় রায়না ও মেধাকে একসঙ্গে পার্টি করতে এবং পার্টি পোজ দিয়ে ছবি তোলার পর তাদের মধ্যকার প্রেমের গুঞ্জনের শুরু হয়। পরবর্তীতে মেধাকে কৌতুকশিল্পীর ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ সিজন-২-এ অন্যতম প্যানেলিস্ট হিসেবে দেখার পর সেই গুঞ্জন আরও বেড়ে যায়। নেটিজেনরা তাদের অবকাশ যাপনের ছবিতে একই ধরনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাওয়ারও দাবি করেন। ফলে গুঞ্জন আরও জোরালো হয়।

অভিনেত্রী মেধাকে পরবর্তীতে একটি গোয়েন্দা কমেডি প্রোজেক্টে দেখা যাবে। এখনো সেটির নাম নির্ধারণ করা হয়নি। লক্ষণ উতেকরের প্রযোজনা সিনেমাটিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন সুনি কৌশল ও নিম্রত কৌর।

অন্যদিকে ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ সিজন ২ নিয়ে ব্যস্ত সময় রায়না। প্রথম সিজনে রণবীর ইলাহাবাদিয়ার করা একটি জোক নিয়ে বিতর্কের পর দ্বিতীয় সিজন নিয়ে ফিরেছেন তিনি। এই সিজনের সবশেষ পর্বের প্যানেলিস্টদের মধ্যে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, ভুবন বাম ও কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। নতুন সিজনটি নেটফ্লিক্সের পাশাপাশি ইউটিউবেও দেখা যাবে।

সর্বশেষ সংবাদ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিদায়ী ভাষণে বিশ্ব নেতাদের প্রতি এক জোরালো আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।...

এই বিভাগের অন্যান্য সংবাদ