spot_img

প্যারাগুয়ে-আর্জেন্টিনার বিপক্ষে বলিভিয়ার ২৬ সদস্যের স্কোয়াড

অবশ্যই পরুন

২০৩০ বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে প্যারাগুয়ে ও আর্জেন্টিনার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বলিভিয়া। কোচ অস্কার ভিলেগাসের দলে ১৫ জন খেলোয়াড় বিদেশে খেলছেন। তবে অভিজ্ঞ গোলরক্ষক কার্লোস লামপে এবার দলে জায়গা পাননি।

দলের গোলরক্ষক হিসেবে রয়েছেন বর্তমানে ক্লাবহীন গিয়ের্মো ভিসকারা। রক্ষণে অধিনায়ক লুইস হাকিনের সঙ্গে রয়েছেন রবার্তো কার্লোস ফার্নান্দেস ও দিয়েগো মেদিনা। মাঝমাঠে গ্যাব্রিয়েল ভিয়ামিল, রবসন মাতেউস, রামিরো ভাকা ও মিগেল তেরসেরোসকে রাখা হয়েছে।

মার্চে সুরিনাম ও ইরাকের বিপক্ষে বিশ্বকাপ প্লে-অফে খেলা বলিভিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই খেলোয়াড়দের বেশ কয়েকজন। প্যারাগুয়ে ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দুটি তাই ভিলেগাসের দলের জন্য নিজেদের প্রস্তুতি যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হতে যাচ্ছে।

বলিভিয়া স্কোয়াডের আলোচিত নাম ১৮ বছদর বয়সী মিডফিল্ডার হেসুস মারাউদে। বলিভিয়ার পেশাদার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে, ৩৯ বছর বয়সী কার্লোস লামপের অনুপস্থিতি এবারের দল ঘোষণার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়গুলোর একটি। গত বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

বলিভিয়ার জাতীয় দল সান্তা ক্রুজে একত্রিত হওয়ার পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবে। ২৭ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে প্যারাগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। এরপর ৩০ সেপ্টেম্বর আর্জেন্টিনার কর্দোবায় মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে স্বাগতিক আর্জেন্টিনার মুখোমুখি হবে বলিভিয়া।

বলিভিয়ার ২৬ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: গিয়ের্মো ভিসকারা, হেরোনিমো গোভেয়া, রদ্রিগো বানেগাস

ডিফেন্ডার: দিয়েগো মেদিনা, ইয়োমার রোচা, রবার্তো কার্লোস ফার্নান্দেস, কার্লোস মেদিনা, মার্সেলো তোরেস, লুইস হাকিন, এফ্রাইন মোরালেস , দিয়েগো আরোয়, রিচেত গোমেস

মিডফিল্ডার: গ্যাব্রিয়েল ভিয়ামিল, হেক্টর কুয়েলার, অস্কার লোপেস, রবসন মাতেউস, কার্লোস মেলগার, রামিরো ভাকা, পাবলো রাই লিমা, মিগেল তেরসেরোস, হেসুস মারাউদে

ফরোয়ার্ড: লিওনার্দো ভিভিয়ানি, গুইমার সেন্টেয়া, ফার্নান্দো নাভা, হোসে ফ্লোরেস, হোসে মার্তিনেস

সর্বশেষ সংবাদ

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

আগামী বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন...

এই বিভাগের অন্যান্য সংবাদ