জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ সারাদেশে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, উসকানির দায়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে ট্রাইব্যুনালে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ৫০০ পৃষ্ঠার এ রায়ের অনুলিপি প্রকাশ করেন।
এর আগে গত ৩০ জুন তাকে পৃথক ৩টি অভিযোগে ১০ বছর করে ৩০ বছর কারাদণ্ড দেওয়া হয়। তবে তাকে সাজা খাটতে হবে মাত্র ১০ বছর। ইনুর বিরুদ্ধে মোট ৮টি অভিযোগ আনা হয়েছিল।
এদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, এই রায়ের বিরুদ্ধে প্রসিকিউশন আপিল করবে। ইতোমধ্যেই আপিলের প্রস্তুতি নেয়া হয়েছে।
এদিকে হাসানুল হক ইনু শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। ২০১৩ সালে তথ্যমন্ত্রী থাকা অবস্থায় শাপলা চত্বর হত্যাকাণ্ডে কোর কমিটির বৈঠকে ইনু উপস্থিত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।

