দেশে ৮০ হাজার আইনজীবীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা না থাকা এই পেশার সবচেয়ে বড় সংকট বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে ‘এনএসইউ ‘ল ফেস্ট’- এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইনজীবী হিসেবে মানবিকতার চর্চাও প্রয়োজন মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, আদালতের একজন হিসেবে আদালতকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে একজন আইনজীবীর সহায়তা প্রয়োজন।
কোনো আইনে অসংগতি দেখলে সংশোধনের জন্য আইনের শিক্ষার্থীদের ড্রাফট আকারে আইন মন্ত্রণালয়ে পাঠাতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।
মন্ত্রী বলেন, অসংগতি থাকা কোনো আইনের সংশোধনী প্রস্তাবের ভাবনাকে ধারণ করে সরকার নিজেকে ঋদ্ধ করবে।
এসময় ২৪’র অভ্যুত্থানের মতো দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার্থে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয়থাকার আহ্বান জানান আইনমন্ত্রী।

