spot_img

পর্দা উঠলো এশিয়ান গেমসের

অবশ্যই পরুন

১৯৫৮ টোকিও আর ১৯৯৪ তে হিরোশিমার পর ২০২৬ এর আইচি-নাগোয়া— তৃতীয়বারের মতো এশিয়ার সবচেয়ে বড় বহুজাতিক ক্রীড়া আসর এশিয়ান গেমসের পর্দা উঠলো জাপানে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি কভেন্ট্রির উপস্থিতিতে নাগোয়ার মিজু সিটি স্পোর্টস গ্রাউন্ডে দেশটির সম্রাট নারুহিতো, সম্রাজ্ঞী মাসাকোকে সঙ্গে নিয়ে ঘোষণা করেন ২০তম এশিয়ান গেমসের উদ্বোধন।

এদিন মশাল প্রজ্জলনের পর সাদামাটা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। নাচ গান আর নানা আয়োজনে ফুটিয়ে তোলা হয় স্বাগতিক দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে। এরপর শুরু লম্বা মার্চ পাস্ট। এবারের আসরে ৪৫টি দেশের প্রায় ১১ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন ৪৩টি খেলার ৭১টি ডিসিপ্লিনে। যা ছাড়িয়ে গেছে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের সংখ্যাকেও।

এতে বাংলাদেশের হয়ে পতাকা বহন করেন শুটার আব্দুল্লাহ হেল বাকী ও কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা। অ্যাথলেট, কোচ, কর্মকর্তা মিলিয়ে মার্চ পাস্টে বাংলাদেশের হয়ে অংশ নেন প্রায় অর্ধশত প্রতিনিধি। বাংলাদেশ অংশ নেবে ২২টি ডিসিপ্লিনে। সব মিলিয়ে এবারের আসরে বাংলাদেশের বহরে আছেন ২৭৪ জন।

তবে হাংজু এশিয়ান গেমসে চীন অসাধারণ লেজার শো ও আন্তর্জাতিক বুদ্ধিমত্তার যে ব্যবহার করেছিল। এবার জাপানের আয়োজনে তাক লাগানোর মতো খুব বেশি কিছু ছিলো না। ৩০ হাজার আসনের গ্যালারির কয়েক হাজারই ছিলো ফাঁকা। এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যা বিরল।

তবে প্রযুক্তির চমক খুব বেশি না থাকলেও জাঁকালো আতশবাজীর মধ্য দিয়ে শেষ হয় দুই ঘন্টার উদ্বোধনী আয়োজন। আগামী ৪ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে ২০২৬ এশিয়ান গেমস।

সর্বশেষ সংবাদ

২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন হবে: সড়ক পরিবহন মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ