spot_img

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডা. জাহিদের

অবশ্যই পরুন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুচদহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় সমাজকল্যাণমন্ত্রী বলেন, অতীতের ভুলত্রুটি শুধরে মানুষের পাশে থাকতে হবে। গণতন্ত্রে বিশ্বাস রেখে সব মত ও পথের মানুষকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে হবে, যেখানে সব ধর্ম ও মতের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন।

তিনি আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধ করে যদি এগিয়ে যেতে পারি, তাহলে দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত হবে। স্থানীয় সরকার নির্বাচনসহ সব নির্বাচনে আমরা জয়লাভ করতে পারবো।

মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

পুতিনের কাছে মুজতাবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ