spot_img

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

অবশ্যই পরুন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ডিবিতে ডেকে রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটির বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে।

বৃহস্পতিবার সকালে প্রশাসনিক কারণে রাকিবুল হাসানকে ওএসডি করা হয়। ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক আদেশে তাকে ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ওসি রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়। অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এরপর ফেসবুকে নিজের প্রোফাইল থেকে একটি পোস্ট দিয়ে রাকিবুল দাবি করেন, ভাইরাল অডিওটি এআই দিয়ে তৈরি।

পরে ছড়িয়ে পড়া অডিওর বিষয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

সর্বশেষ সংবাদ

ডজনে ১০ টাকা কমেছে ডিম, মাছ-মুরগির দামে স্বস্তি নেই

রাজধানীর বাজারে ডিমের দাম কিছুটা কমলেও মাছ, মুরগি ও মাংসের বাজারে বড় ধরনের স্বস্তি ফেরেনি। গত সপ্তাহের তুলনায় ডজনপ্রতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ